শোভাযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল সিলেটে স্বাধীনতার মাস মার্চকে বরণ করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন মুক্তিযোদ্ধা ও শিক্ষার্থীদের নিয়ে নগরে শোভাযাত্রা বের করে। এর আগে সকাল নয়টায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মুক্তিযুদ্ধ গবেষণা প্রতিষ্ঠান ‘মুক্তিযুদ্ধ অনুশীলন’ প্রতিরোধযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করে। নিজস্ব প্রতিবেদক, সিলেট|