প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশ বাঁচানোর দাবিতে রাজশাহীতে সাইকেল শোভাযাত্রা হয়েছে । গত শুক্রবার বিকেলে নগরের রেলগেট থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি সিঅ্যান্ডবি মোড়ে গিয়ে শেষ হয়। ভলেনটিয়ারস ফর বাংলাদেশ নামের একটি সংগঠন এ কর্মসূচির আয়োজন করে৷ ৩০ জন তরুণ-তরুণী হলুদ টি-শার্ট পরে রেলগেট থেকে শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাকালে তাঁরা রাস্তার দুই পাশের লোকজনকে পরিবেশ সংরক্ষণের আহ্বান জানান।