প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গতকাল বৃহস্পতিবার খাগড়াছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মো. মজিদ আলী, খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম।