শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের শেষ দিন গতকাল শুক্রবার সকালে নেত্রকোনায় শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এসব কর্মসূচির আয়োজন করে। সকাল সাড়ে ১০টার দিকে শহরের ছোটবাজার এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মোক্তারপাড়া এলাকায় পাবলিক হলে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেগম রোকেয়ার সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, শিক্ষাবিদ মতীন্দ্র সরকার প্রমুখ বক্তৃতা করেন। নেত্রকোনা প্রতিনিধি