প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জে বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়েছে। গতকাল বিকেলে এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা করে উপজেলার ছাত্র সংগঠন ‘ইছামতি’। বিকেল পাঁচটায় দোহার-নবাবগঞ্জ কলেজ থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে কলেজ মিলনায়তনের সভাকক্ষে আলোচনা সভা হয়। ইছামতি সংগঠনের সভাপতি মাসুম বিন মোশারফের সভাপতিত্বে এতে বক্তব্য দেন দোহার-নবাবগঞ্জ কলেজের অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত, শিকারীপাড়া তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজের অধ্যক্ষ মো. আলমাছ উদ্দিন, আওয়ামী লীগের নেতা নাসির উদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন রহমান আকবর প্রমুখ।