শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইলে গতকাল বুধবার সকালে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ওই জায়গায় এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও সুলতানা আক্তার। সহকারী শিক্ষা কর্মকর্তা শাহানুর আক্তারের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন ভূঁইয়া।