শোভাযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা সদরের রাধাগোবিন্দ মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে গতকাল শুক্রবার আনন্দ শোভাযাত্রা বের করা হয়। গতকাল সকালে মন্দিরের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা কমিটির সহসভাপতি যতীন্দ্র চন্দ্র সরকার। বক্তব্য দেন কমিটির সহসভাপতি প্রাণতোষ চন্দ্র সরকার, মতিলাল দেবনাথ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব চয়ন কান্তি দাস প্রমুখ।