শোভাযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর নিয়ামতপুর ডিগ্রি কলেজ জাতীয়করণ হওয়ায় গতকাল সোমবার শোভাযাত্রা করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা। সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়। উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। পরে সেখানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সমাবেশ হয়। এ সময় স্থানীয় সাংসদ সাধন চন্দ্র মজুমদারকে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এনামুল হক, ইউএনও মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) শাহিন রেজা প্রমুখ।