শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর রেলওয়ে থানার উদ্যোগে গতকাল রোববার সকালে থানা প্রাঙ্গণে গণসচেতনতামূলক শোভাযাত্রা হয়েছে। শোভাযাত্রাটি শহরের বাহাদুরবাজার এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় স্টেশন চত্বরে এসে শেষ হয়। এতে অংশ নেন থানার ওসি মো. এনামুল হক, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর প্রধান মো. আনোয়ার হোসেন, স্টেশন সুপার মো. গোলাম মোস্তফা, স্টেশনমাস্টার সুনীল কুমার বর্মণ প্রমুখ। শোভাযাত্রার লক্ষ্য ছিল, মুঠোফোনে কথা বলতে বলতে রেলপথে না হাঁটা, রেলপথের ওপর বসে না থাকা ও বাজার-দোকান বসানো থেকে বিরত থাকাসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা সৃষ্টি।