শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। সকাল নয়টার দিকে কলেজের অধ্যক্ষ সুভাস চন্দ্র সাহার নেতৃত্বে ক্যাম্পাসে স্থাপিত দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে কর্মসূচির সূচনা করা হয়। এরপর ক্যাম্পাসে শোভাযাত্রা, কেক কাটা ছাড়াও শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আলোচনায় অংশ নেন মেডিকেল কলেজের পরিচালক সৈয়দ মো. হাবিব উল্লাহ, অধ্যাপক আসাদ হোসেন, মো. মনিরুজ্জামান প্রমুখ। গাজীপুর প্রতিনিধি