প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘হতে হবে সোচ্চার, সাগরের উষ্ণতা বাড়াব না আর’—এই স্লোগান সামনে রেখে গতকাল বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে ক্যাম্পাসে গ্রীষ্মকালীন ছুটি ছিল৷ এ কারণে গতকাল দিবসটি পালন করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট। এ উপলক্ষে শোভাযাত্রা ও সেমিনারের আয়োজন করা হয়৷