শোভাযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। রাম-রতন-শাহ আলম চত্বর থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক জহির রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব উল ফেরদৌস ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ কুমার নন্দী।