শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিচ্ছন্নতা বিষয়ে নাগরিকদের সচেতনতা বাড়াতে শোভাযাত্রার আয়োজন করেছে ঢাকা ক্লিন৷ আজ শুক্রবার বেলা সাড়ে তিনটায় ‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ স্লোগান নিয়ে শাহবাগ থেকে বিজয় সরণি পর্যন্ত এই শোভাযাত্রা করা হবে৷ এতে প্রায় দুই হাজার স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করবেন৷ ঢাকা ক্লিনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ছয় মাস থেকে সপ্তাহের এক দিন ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও খুলনা শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় পরিষ্কার অভিযানের আয়োজন করা হয়৷ তারই অংশ হিসেবে নাগরিকদের সচেতন করতে ঢাকায় এই আয়োজন করা হয়েছে৷ বিজ্ঞপ্তি