শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগে জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে রংপুরের বদরগঞ্জ উপজেলার আশরাফগঞ্জ উচ্চবিদ্যালয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সম্মাননা দেওয়া হয়। এ আনন্দে গতকাল শনিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষকেরা শোভাযাত্রা বের করেন। পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এটি স্থানীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন সাংসদ আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা পরিষদের সদস্য মোহসিনা বেগম, রামনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন, প্রধান শিক্ষক মাহফুজার রহমান প্রমুখ।