শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক আর্থিক কর্মসূচির আওতায় স্কুলছাত্রদের সঞ্চয়ে উৎসাহিত করতে স্কুল ব্যাংকিং বিষয়ে মৌলভীবাজারে শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মিলনায়তনে জেলার সব তফসিলি ব্যাংক এই কর্মসূচির আয়োজন করে। এ উপলক্ষে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। মৌলভীবাজার প্রতিনিধি