শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শিক্ষার আলো জ্বালাবো, ডিজিটাল বাংলাদেশ গড়ব’ এই প্রতিপাদ্য নিয়ে নড়াইলে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার সকালে নড়াইল শহরে শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা হয়। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় এর আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ শেখ হাফিজুর রহমান। জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সিদ্দিকুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জেছের আলী প্রমুখ।