শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দূষণমুক্ত সবুজ নগর গড়ার প্রত্যয়ে চট্টগ্রাম শহর থেকে ৩০ জনের একদল যুবক সাইকেল চালিয়ে চকরিয়া হয়ে কক্সবজারে গেছেন। তাঁরা গতকাল রোববার ভোর পাঁচটায় চট্টগ্রাম নগরের জিইসির মোড় এলাকা থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করেন। বেলা একটার দিকে তাঁরা চকরিয়া পৌঁছান। সাইক্লিস্টদের দলনেতা সাদাব ইয়াসির বলেন, তাঁরা বিভিন্ন সামাজিক সংগঠন থেকে ৩০ জন নিয়ে একটি দল গঠন করেন। পরিবেশবান্ধব যান ‘সাইকেল’কে নগরের বিকল্প পরিবহন হিসেবে গড়ে তোলা ও নাগরিকদের সাইকেল চালানোয় উৎসাহিত করা তাঁদের উদ্দেশ্য। তাঁদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, চকরিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম, সমাজসেবক তৌহিদুল ইসলাম ও ওয়াহিদুল ইসলাম।