শোভাযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবসে মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ও সচেতন নাগরিক কমিটির সহযোগিতায় (সনাক) গতকাল রোববার এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শেষ হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল হাসান। এরপর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক এবং শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) ফজলে আজিমের সভাপতিত্বে আলোচনা সভা হয়।