শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্যানিটেশনের অভ্যাস করি, সুস্থ-সবল বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্য নিয়ে জাতীয় স্যানিটেশন মাস-২০১৪ উপলক্ষে লক্ষ্মীপুর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। গতকাল রোববার সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা হয়। লক্ষ্মীপুর জেলা প্রশাসক এ কে এম টিপু সুলতানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. সামছূদ্দিন।