প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘স্বাস্থ্যকর নাশতা দিয়ে শুরু হোক আপনার দিন’ স্লোগানে গত শুক্রবার রাজধানীতে হয়ে গেল এক বর্ণাঢ্য শোভাযাত্রা। ডায়াবেটিক রোগ নিয়ে জনসচেতনতা বাড়াতে সানোফির শোভাযাত্রায় অংশ নেন পাঁচ শর বেশি সাইক্লিস্ট, চিকিৎসক, রোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শোভাযাত্রাটি মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়ে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গিয়ে শেষ হয়। সেখানে ছিল বিশেষ প্রাতরাশের ব্যবস্থা। দিনটি উদ্যাপনে সানোফির উদ্যোগে রাজধানীর বিভিন্ন এলাকায় বিনা মূল্যে রক্তে গ্লুকোজের পরিমাপের ব্যবস্থা করা হয়। সানোফির ব্যবস্থাপনা পরিচালক আসিম জামাল বলেন, ডায়াবেটিক রোগীদের জীবনযাত্রার মান উন্নয়নে তাদের প্রতিষ্ঠান সব সময় চেষ্টা চালিয়ে আসছে। বিজ্ঞপ্তি