শোভাযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল মঙ্গলবার উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা গাজীপুর শহরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করেন। এ ছাড়া কলেজের অধ্যক্ষ সুভাষ চন্দ্র সাহার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক স্বাস্থ্যসচিব এম এম নিয়াজ উদ্দিন, গাজীপুরের সিভিল সার্জন আনিছুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুল হাদী শামীম প্রমুখ।