শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রা করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। প্রথম আলো বন্ধুসভার আয়োজনে বেলা ১১টার দিকে প্রশাসনিক ভবনের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি কলা, সামাজিক বিজ্ঞান ও বিজ্ঞান অনুষদ এলাকা ঘুরে ভাষাশহীদ রফিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। এ সময় কেক কেটে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান৷ দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।