শোভাযাত্রা ও আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলার ডোমার উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিয়া সুলতানা।
এ সময় উপজেলা মহিলা-বিষয়ক কর্মকর্তা নূরন্নাহার শাহাজাদির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা জাফর ইকবাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিয়ার রহমান প্রমুখ। দিবসটি উপলক্ষে উপজেলা মহিলা-বিষয়ক দপ্তরের আয়োজনে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন পর্যায়ে আলোচনা সভা, গণনাটক, উঠান বৈঠক ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।