শোভাযাত্রা ও আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজসেবা দিবস উপলক্ষে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শহরে শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক রাব্বী মিয়া। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হেলাল উদ্দিন ভূঞা সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জসীম উদ্দীন হায়দার, প্রকল্প সমন্বয় পরিষদের সভাপতি শামসুজ্জামান ভাষাণী, সহসভাপতি ও বাংলাদেশ এনজিওস নেটওয়ার্কের নির্বাহী পরিচালক প্রদীপ কুমার দাস, জেলা সমাজসেবা কার্যালয়ের নিবন্ধন কর্মকর্তা ফিরোজ খান, জেলা সমাজসেবা কর্মকর্তা নুর ফারজানা, শহর সমাজসেবা কর্মকর্তা মো. রিয়াজউদ্দিন প্রমুখ।