শোভাযাত্রা ও সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় ডিজিটাল সেন্টারের পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশনের (এটুআই) সহযোগিতায় জেলা প্রশাসন এই কর্মসূচি পালন করে। এ
উপলক্ষে গতকাল বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় সভা হয়।