শোভাযাত্রা ও সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মাদকবিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে পৌর শহরের লোকনাথ দিঘির মাঠ থেকে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে শোভাযাত্রা বের হয়। শহরের বিভিন্ন স্কুলের কয়েক শ শিক্ষার্থী এতে অংশ নেয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান এটি পরিচালনা করেন। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুল হক সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক লুৎফুন নাহার।