শোভাযাত্রা-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোকেয়া দিবস উপলক্ষে গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ড্রামা অ্যাসোসিয়েশন (রুডা) ও নাট্য সংগঠন তীর্থক এই কর্মসূচির আয়োজন করে। বেলা সাড়ে ১১টায় রাকসু ভবন চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে রোকেয়া হলের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সেখানে বেগম রোকেয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। রুডার সাধারণ সম্পাদক আকাশ কুমারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি গোলাম সারওয়ার, কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি আবদুল মজিদ অন্তর, রুডার সভাপতি সুব্রত কুমার ভৌমিক প্রমুখ। বক্তারা বলেন, বেগম রোকেয়া একটি বিপ্লবের নাম। তাঁর কারণেই নারীরা এখন ঘর থেকে বের হতে পারছেন, বিশ্ববিদ্যালয়ে এসে পড়াশোনা করছেন।