শোভাযাত্রা সহকারে এলাকায় ঢুকলেন সাংসদের ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সাংসদ শেখ নুরুল হকের ছেলে অস্ত্র মামলার আসামি মো. রফিকুল ইসলাম ছয় বছর পর গতকাল সোমবার বিকেলে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে এলাকায় ঢুকেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় এক নেতা গতকাল বিকেল চারটায় প্রথম আলোকে বলেন, বেলা দুইটা থেকে আড়াইটার মধ্যে রফিকুল ইসলামকে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে উপজেলার সীমান্ত এলাকা থেকে সাংসদের বাড়িতে নিয়ে আসা হয়। এ উপলক্ষে সাংসদের বাড়ির পাশেই পাইকগাছা সরকারি বালক বিদ্যালয়ের মাঠে শামিয়ানা টানিয়ে খাওয়াদাওয়া এবং বক্তৃতার আয়োজন ছিল। সাংসদ নুরুল হকের অবস্থান কিছুটা দুর্বল হয়ে পড়ায় তিনি নিজের ছেলেকে এলাকায় ঢুকিয়ে সেই ঘাটতি পূরণ করতে চাইছেন বলে ওই নেতা জানান।
বিদ্যালয় মাঠের ওই আয়োজনের সঙ্গে কারা জড়িত, জানতে চাইলে পাইকগাছা ছাত্রলীগের সভাপতি শেখ আজাদ বলেন, ‘কারা এসেছে কেন এসেছে, সে ব্যাপারে আমরা কিছু জানি না। সভাপতি-সাধারণ সম্পাদক এর মধ্যে নেই।’