শোলাকিয়ায় ঈদের সবচেয়ে বড় জামাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে গত শনিবার দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় অনুষ্ঠিত এ জামাতে ইমামতি করেন ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা মো. ফরিদ উদ্দিন মাসউদ। এবারের ঈদুল ফিতরের জামাতটি ছিল ১৮৮তম।
নামাজ শেষে ইমাম দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করেন।
আয়োজকদের দাবি, প্রতিবারের মতো এবারও শোলাকিয়া ঈদগাহ মাঠের জামাতটি ছিল দেশের বৃহৎ ঈদের জামাত। এখানে প্রায় তিন লাখ মুসল্লি নামাজ আদায় করেছেন।
নামাজ শুরুর আগে ঈদগাহ পরিচালনা পর্ষদের সভাপতি জেলা প্রশাসক জি এস এম জাফরউল্লাহ ও পুলিশ সুপার আনোয়ার হোসেন খান শুভেচ্ছা বক্তব্য দেন। এ সময় জাফরউল্লাহ বলেন, শোলাকিয়া ঈদগাহ মাঠের ঐতিহ্য ধরে রাখতে প্রশাসন যথাযথ উদ্যোগ গ্রহণ করেছে। আনোয়ার হোসেন বলেন, আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করে পুলিশ সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এ কারণে মুসল্লিরা নিরাপদে নামাজ আদায় করে বাড়ি ফিরে যেতে পারছেন।