শোষণের প্রতিবাদে মোমবাতি প্রজ্বালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শোষণের প্রতিবাদে ​ক্ষুদ্র নৃগোষ্ঠীর মোমবাতি প্রজ্বলন। ছবি: প্রথম আলো
শোষণের প্রতিবাদে ​ক্ষুদ্র নৃগোষ্ঠীর মোমবাতি প্রজ্বলন। ছবি: প্রথম আলো

রাষ্ট্র, প্রশাসন ও ক্ষমতাসীনদের বিভিন্ন পর্যায় থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজনের ওপর হামলা চালানো হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে নানাভাবে চলছে তাদের ওপর নির্যাতন। যে যেভাবে পারছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভূমি দখল করে নিচ্ছে।
আজ সোমবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর নিপীড়নের প্রতিবাদে আয়োজিত ‘সহস্র মোমবাতি প্রজ্বালন কর্মসূচি’ সমাবেশে বক্তারা এ কথা বলেন। গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু) ও খাসি স্টুডেন্টস ইউনিয়ন এ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাসুর কেন্দ্রীয় সভাপতি ডেনী দ্রং। সমাবেশে তাঁরা ‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান। সমাবেশে টাঙ্গাইলের মধুপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভূমিতে রিজার্ভ ফরেস্ট বাতিল করা, সাম্প্রদায়িক আক্রমণ বন্ধসহ নয় দফা দাবি জানানো হয়।

সমাবেশ শেষে সন্ধ্যায় সারা দেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের ওপর শোষণের প্রতিবাদ জানিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে সহস্র মোমবাতি প্রজ্বালন করা হয়।