প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে শায়লা আক্তার মেরী (১৪) নামের এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে। নগরের ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মাসুম বিল্লাহর মেয়ে শায়লা এআরএস বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। শায়লাদের প্রতিবেশী মাকসুদা বেগম বলেন, রাত ১২টার দিকে শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পায় শায়লা। বাড়িতে তার মা একা থাকায় রাতে হাসপাতালে নিতে পারেননি। গতকাল সকাল ১০টার দিকে প্রচণ্ড ব্যথা হতে থাকলে একপর্যায়ে মেয়েটি অচেতন হয়ে পড়ে। পরে দ্রুত বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।