শেয়ার কেলেঙ্কারিতে জড়িতদের বিচার দাবি কাদেরের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের বলেছেন, শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যক্তিরা ঠান্ডা মাথার খুনি। তিনি অনিয়ম-দুর্নীতির মাধ্যমে শেয়ারবাজার থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া ব্যক্তিদের বিচার দাবি করেন।‘সুশাসন প্রতিষ্ঠায় আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় ওবায়দুল কাদের এই দাবি জানান। গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ওই সভার আয়োজক ছিল ‘জনতার প্রত্যাশা’ নামে একটি সামাজিক সংগঠন।