শেয়ার বিক্রি ও নাম বাদ দেওয়ার আদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) শেয়ারহোল্ডার ইসলামিক চ্যারিটেবল সোসাইটি ও শাহির এ আর ব্যাটার্জির সব শেয়ার বিক্রি এবং ব্যাংকের শেয়ার রেজিস্ট্রার থেকে তাদের নাম বাদ দেওয়ার আদেশ দিয়েছেন ঢাকার দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালত। সোস্যাল ইসলামী ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৮ এপ্রিল আদালত এ আদেশ দিয়েছেন। আদালতের আদেশে বলা হয়, ইসলামিক চ্যারিটেবল সোসাইটি ও শাহির এ আর ব্যাটার্জি আন্তর্জাতিকভাবে নিষিদ্ধঘোষিত প্রতিষ্ঠান। তাই এসআইবিএলে তাদের যে শেয়ার রয়েছে, তা অবৈধ। বিজ্ঞপ্তি।