শেয়ারবাজার নিয়ে পরিপত্র জারিতে আ.লীগে ক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি কর্মকর্তাদের শেয়ারবাজারে বিনিয়োগে নিষেধাজ্ঞা-সংক্রান্ত পরিপত্র জারিতে ক্ষোভ প্রকাশ করেছেন সরকারি দল আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা। গতকাল বুধবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে এই ক্ষোভ প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির সঙ্গে অনুষ্ঠিত সংলাপে অংশগহণকারীদের নিয়ে দলীয় সভানেত্রীর এই বৈঠক হয়।সূত্র জানায়, বৈঠকে শীর্ষস্থানীয় নেতারা বলেন, কার সিদ্ধান্তে এ রকম একটি পরিপত্র জারি করা হলো, তা কেউ জানেন না। এ ছাড়া বৈঠকে নির্বাচন কমিশনার নিয়োগে রাষ্ট্রপতির উদ্যোগকে সমর্থন জানানো হয়। রাষ্ট্রপতি অনুসন্ধান কমিটি গঠনের সিদ্ধান্ত দিয়েছেন। বৈঠকে মার্চের মধ্যে আওয়ামী লীগের সব সহযোগী সংগঠনের সম্মেলন করার সিদ্ধান্ত হয়।