শেয়ারবাজার লুটপাটের জন্য সরকারকে বিচারের মুখে দাঁড় করানো হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজার কেলেঙ্কারিতে ক্ষমতাসীন দলের নেতারা জড়িত এবং তাঁরা ক্ষুদ্র বিনিয়োগকারীদের কোটি কোটি টাকা লুটে নিচ্ছেন অভিযোগ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, এর জন্য তাঁদেরকে যথাসময়ে বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে।গতকাল মঙ্গলবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জ্যেষ্ঠ আইনজীবীদের একটি দল তাঁর সঙ্গে দেখা করতে গেলে খালেদা জিয়া এ কথা বলেন। খবর ইউএনবির।সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের দলীয় প্যানেল চূড়ান্ত করতে আইনজীবীরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান। আগামী মাসে ওই নির্বাচন অনুষ্ঠিত হবে। খন্দকার মাহবুব হোসেন সভাপতি ও বদরুদ্দোজা বাদল সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া নির্বাহী কমিটির অন্য সদস্যদের নামও রুদ্ধদ্বার বৈঠকে ঠিক করা হয়।এ সময় আইনজীবীদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, ক্ষমতাসীন দলের নেতারা প্রতিদিন শেয়ারবাজার থেকে অর্থ লুট করে বিদেশে পাচার করছেন। এর জন্য তাঁদেরকে অবশ্যই কৈফিয়ত দিতে হবে। তিনি বলেন, সময় এলে এই লুটেরাদের কাছ থেকে অবশ্যই অর্থ আদায় করা হবে।শেয়ারবাজার পতনে যাঁরা নিঃস্ব হচ্ছেন, তাঁদের আন্দোলনের প্রতি বিএনপি সংহতি প্রকাশ করেছে বলে জানান বিরোধীদলীয় নেতা। খালেদা জিয়া বলেন, বিশ্বকাপ ক্রিকেটের কারণে এ মুহূর্তে সরকারবিরোধী আন্দোলন বন্ধ রাখা হয়েছে।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির নেতা মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, আমিনুল হক, খন্দকার মাহবুব হোসেন, শাহজাহান ওমর, মাহবুবউদ্দিন প্রমুখ।