শেয়ারবাজারে ক্ষতিগ্রস্তরা আগামীতে মহাজোটকে ভোট দেবে না: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, শেয়ারবাজারে ক্ষতিগ্রস্ত এক কোটি ভোটার আগামীতে আর মহাজোটকে ভোট দেবে না। সরকার শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িত ব্যক্তিদের শাস্তির উদ্যোগ না নিয়ে আড়াল করার চেষ্টা করছে। জনগণের চাপের মুখে তদন্ত প্রতিবেদন প্রকাশ করে বলা হচ্ছে, এটি অপূর্ণাঙ্গ। শেয়ারবাজার নিয়ে এসব করার পরিণাম শুভ হতে পারে না।রাজধানীর মুক্তাঙ্গনে গত রোববার মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক পার্টি আয়োজিত সমাবেশে এরশাদ এসব কথা বলেন। শ্রমিক পার্টির সভানেত্রী আনোয়ারা বেগমের সভাপত্বিতে সভায় বক্তব্য দেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমদ, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, এস এম ফয়সল চিশতী প্রমুখ।এরশাদ বলেন, ‘দেশের পরিস্থিতি ভালো নয়। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতিতে সবাই দিশেহারা। এখনো সময় আছে, দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরুন। নইলে সরকারের ভিত নড়ে যাবে।’ তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির মধ্যে শ্রমিকদের বাঁচাতে হলে মজুরি কমিশন গঠন করতে হবে। শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করতে হবে।জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, মহাজোট সরকার যদি জাতীয় পার্টিকে তাদের অংশ মনে করে, তাহলে অবশ্যই তারা মূল্যায়ন করবে। মামলাও প্রত্যাহার করবে। সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতিশাসিত সরকার-ব্যবস্থা প্রবর্তনের দাবি জানিয়ে এরশাদ বলেন, মানুষ এখনো জাতীয় পার্টির শাসনামলের কথা মনে রেখেছে। গত ২০ বছরে তারা একাধিক সরকার দেখেছে। কেউ জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাই আবার মানুষ দেশে রাষ্ট্রপতিশাসিত সরকার দেখতে চায়।