শেয়ারবাজারে দরপতন ও বিএনপির হরতাল নিয়ে উদ্বিগ্ন নন হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে অব্যাহত দরপতন ও এ নিয়ে বিনিয়োগকারীদের বিক্ষোভ, বিএনপির হরতাল এবং জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের ওপর পুলিশের নির্যাতনের মতো ঘটনাগুলো নিয়ে তেমন কোনো উদ্বেগ নেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তাঁর সাক্ষাৎকার নেওয়ার পর এ নিয়ে প্রকাশিত প্রতিবেদনে একথা বলেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস পত্রিকা।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আছেন শেখ হাসিনা। হোটেল কক্ষে তাঁর সাক্ষাৎকার নেয় নিউইয়র্ক টাইমস। গত শুক্রবার প্রকাশিত পত্রিকার প্রতিবেদনে বলা হয়, চলমান এসব বিষয়ে শেখ হাসিনার তেমন কোনো উদ্বেগ আছে বলে মনে হয়নি। তিনি শুধু বলেছেন, ‘পুলিশকে ব্যবস্থা নিতে হয়েছে।’শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, ‘আদালত তাঁর বিরুদ্ধে রায় দিয়েছেন। তিনি কেন আমাকে দোষ দিচ্ছেন, বুঝি না।’দেশের অবস্থা সম্পর্কে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ আগের চেয়ে স্থিতিশীল। দেশে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ব্যবস্থা বহাল থাকুক, তিনি এটা চান। তিনি আরও বলেন, ‘আমরা ভালোভাবেই কাজ করছি।’প্রধানমন্ত্রী দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া অপর এক সাক্ষাৎকারে বলেন, ‘তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে। কোনো না কোনোভাবে আমরা এ সমস্যার সমাধান করতে সক্ষম হব।’এ ছাড়া যুদ্ধাপরাধীদের বিচারে সরকারের উদ্যোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে বিরোধীরা যে অভিযোগ করছেন, তা অস্বীকার করেন শেখ হাসিনা।