শেয়ারবাজারের বিনিয়োগকারীদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের সংগঠন ‘ইনভেস্টরস ফোরাম অব চিটাগাং’-এর নেতারা গতকাল সোমবার এক বিবৃতিতে পুঁজিবাজার বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন।বিবৃতিতে ফোরাম নেতারা বলেন, পুঁজি হারিয়ে বিনিয়োগকারীরা যখন নিঃস্ব-অসহায়, তখন অর্থমন্ত্রী বিনিয়োগকারীদের ‘জুয়াড়ি’ ও ‘ফাটকাবাজ’ বলে মন্তব্য করায় তাঁরা হতাশ হয়েছেন। পুঁজিবাজারের একজন অভিভাবক হিসেবে অর্থমন্ত্রীর এ ধরনের মন্তব্যে তাঁরা ‘অপমানিত’ হয়েছেন। সরকারের দায়িত্বশীল মন্ত্রীদের এ জাতীয় বক্তব্য দেওয়া থেকে বিরত রাখার জন্য ইনভেস্টরস ফোরাম নেতারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন ইনভেস্টরস ফোরাম অব চিটাগাংয়ের আহ্বায়ক আছলাম মোরশেদ, সদস্য সচিব রানা বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক সরোজ চৌধুরী, এম এ কাদের, শহীদুল মিলন ও চন্দন চৌধুরী।প্রসঙ্গত, অর্থমন্ত্রী সম্প্রতি পুঁজিবাজারের বিক্ষোভকারীদের ‘ফাটকাবাজ’ আখ্যায়িত করে বক্তব্য দেন।