শৈত্যপ্রবাহে কাবু চট্টগ্রাম, সূর্যের দেখা মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শৈত্যপ্রবাহে গতকাল রোববার চট্টগ্রামের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। ঘন কুয়াশার কারণে দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রামে সূর্যের দেখা মেলেনি। বিকেল গড়াতেই শুরু হয় হাড়কাঁপানো শীত। জানা গেছে, চট্টগ্রাম ছাড়াও ঢাকা, সিলেট, রাজশাহী অঞ্চলেও শৈত্যপ্রবাহ বইছে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে ১০ ডিগ্রি সেলসিয়াস। গতকাল চট্টগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২১ ডিগ্রি সেলসিয়াস। পতেঙ্গা আবহাওয়া দপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মো. আসাদুর রহমান বলেন, ‘তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে কনকনে বাতাস বইতে থাকায় শীত বেশি অনুভূত হচ্ছে। এ ছাড়া সূর্যের দেখাও মিলছে না। তবে চট্টগ্রাম অপেক্ষা মধ্য ও উত্তর-পশ্চিমাঞ্চলে শীত বেশি অনুভূত হচ্ছে।’