শৈত্যপ্রবাহে কাবু চট্টগ্রাম নগরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শৈত্যপ্রবাহে কাবু হয়ে পড়েছে চট্টগ্রাম নগর ও এর আশপাশের এলাকার মানুষ। গতকাল মঙ্গলবার সকাল থেকে শৈত্যপ্রবাহ শুরু হয়। রাতের দিকে তা আরও বেড়ে যায়। শৈত্যপ্রবাহের কারণে তাপমাত্রা কমে যায়। ফলে ছিন্নমূল মানুষকে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে।আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, গতকাল চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল এ মৌসুমের সবচেয়ে কম ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৬ ডিগ্রি।