শৈত্যপ্রবাহে নাকাল সৈয়দপুরের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলার সৈয়দপুরে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সারা দিন সূর্যের মুখ দেখা যায়নি। তাপমাত্রা নেমে আসে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। সৈয়দপুরের আবহাওয়া কার্যালয় সূত্র এ কথা জানিয়েছে।
আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, এখন চলছে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ। কয়েক দিনের মধ্যে তাপমাত্রা আরও কমে যেতে পারে। হঠাৎ করে শৈত্যপ্রবাহ শুরু হওয়ায় প্রায় ২০ হাজার দরিদ্র মানুষ দুর্ভোগে পড়েছে।