শৈত্যপ্রবাহে সৈয়দপুরে জনজীবন স্থবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে গতকাল শুক্রবার শৈত্যপ্রবাহের কারণে জনজীবন স্থবির হয়ে পড়ে। গতকাল এখানকার তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। এটি ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
সৈয়দপুর আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, দেশজুড়ে মৃদ্যু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সৈয়দপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। এ অবস্থা এক সপ্তাহ ধরে চলতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
গতকাল সৈয়দপুরে সারা দিন সূর্যের দেখা মেলেনি।