শৈলকুপায় গুলিতে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পদমদী গ্রামে গত সোমবার রাতে র্যাবের অভিযান চলাকালে গুলিতে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম মো. তোতা ওরফে আলীম (৩০)। বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া গ্রামে।সোমবার রাত আটটার দিকে পদমদী গ্রামে মতিয়ার রহমান নামের এক ব্যক্তির বাড়িতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একদল সদস্য অভিযান চালায়। এ সময় গুলিতে তোতা নিহত হন। কুষ্টিয়া র্যাব-১২ ক্যাম্পের মেজর মাহফুজুল হক প্রথম আলোকে বলেন, সন্ত্রাসীদের অস্ত্রসহ আশ্রয় দেওয়ার অভিযোগে বাড়ির মালিক মতিয়ারকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উদ্দিন মোল্লা বলেন, তোতার বিরুদ্ধে থানায় অপহরণ, চাঁদাবাজিসহ চারটি মামলা আছে।