শৈলকুপায় ট্রাক চাপায় মাদ্রাসা ছাত্র নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকচাপায় ইমন হোসেন (১৩) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। গতকাল রোববার সকাল আটটার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের সতেরো মাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ট্রাকটিকে আটক করেছে।
ইমন শৈলকুপা উপজেলার সাধুখালী গ্রামের মসিউর রহমানের ছেলে ও বড়দাহ দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র ছিল। ঘটনার সময় মসিউর রহমানও গুরুতর আহত হয়েছেন। তাঁকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মসিউর রহমান জানান, তিনি মোটরসাইকেলযোগে ইমনকে নিয়ে গাড়াগঞ্জ শহরে প্রাইভেট শিক্ষকের কাছে পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথে সতেরো মাইল নামক স্থানে একটি দ্রুতগামির ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তার সন্তান ঘটনাস্থলে মারা যায়। তিনি গুরুতর আহত হন। শৈলকুপা ওসি আনোয়ার হোসেন জানান, ট্রাকটি আটক করা হয়েছে।