শৈলকুপায় নদভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের শৈলকুপায় গড়াই নদের ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ শুক্রবার (১০ জুলাই) বেলা দুইটার দিকে উপজেলার ৬ নম্বর সারুটিয়া ইউনিয়নের বড়ুরিয়া গ্রামের নদপাড়ে দাঁড়িয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন গ্রামবাসী।
মানববন্ধনে যোগ দেন গ্রামের বাড়িঘর–জমি হারানো ভুক্তভোগী পরিবারের সদস্যসহ শতাধিক লোক।
এলাকাবাসীর দাবি, প্রতিবছর গড়াই নদের অব্যাহত ভাঙনে নদগর্ভে বিলীন হচ্ছে তাঁদের বসতবাড়ি ও ফসলি জমি। মুছে যেতে বসেছে বড়ুরিয়া গ্রামের অস্তিত্ব। ভাঙনরোধে কোনো ব্যবস্থা না নেওয়ায় ইতিমধ্যে সুন্দর গ্রামটি প্রায় বিলীন হয়ে গেছে। গ্রামবাসীর দাবি, দ্রুত বেড়িবাঁধ নির্মাণ করে বড়ুরিয়া গ্রামটিকে বাঁচাতে। এ ছাড়া তাঁরা গড়াই নদের ভাঙন রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
*শিক্ষার্থী