শৈলকুপায় প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর ইউনিয়নের গাবলা গ্রামে গতকাল সোমবার এক বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের অভিযোগে পুলিশ সাহেব আলী (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এলাকাবাসী সূত্রের অভিযোগ, সকালে ওই শিশু (১০) অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশের পানের বরজে খেলা করছিল। এ সময় একই গ্রামের সাহেব আলী (৩৫) তাকে বরজের ভেতরে নিয়ে ধর্ষণ করে। অন্য শিশুরা দৌড়ে বাড়িতে গিয়ে খবর দিলে লোকজন সাহেব আলীকে আটক করে। এরপর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এ ব্যাপারে শিশুটির বাবা শৈলকুপা থানায় মামলা করেছেন। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, আজ মঙ্গলবার ওই শিশুর ডাক্তারি পরীক্ষা হবে।