শৈলকুপায় বিএনপির কর্মীকে কুপিয়ে জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের শৈলকুপায় মনিরুল ইসলাম নামে বিএনপির এক কর্মীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।
গত বৃহস্পতিবার রাতে শৈলকুপা থেকে ঝিনাইদহে ফেরার পথে ফুলহরি বাজারের কাছে সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে মারাত্মক আহত করে। রাতেই স্থানীয় লোকজন তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান।
মনিরুল বলেন, তিনি বিএনপির সক্রিয় কর্মী। তাঁর নিজ গ্রাম ফুলহরি। সন্ত্রাসীদের ভয়ে ঝিনাইদহ শহরে বসবাস করেন। অস্ত্রধারী সন্ত্রাসীরা তাঁর কাছ থেকে কিছু টাকা এবং মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়।
পূর্বশত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে তিনি জানান। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল বারী জানান, মোটরসাইকেলটি পাওয়া গেছে।