শৈলকুপায় সন্ত্রাসী হামলায় আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের শৈলকুপা পাইলট উচ্চবিদ্যালয়ের ১৯৯৪ সালের এসএসসি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে গত বৃহস্পতিবার বিকেলে সন্ত্রাসী হামলায় চারজন আহত হয়েছেন। এ ঘটনায় রাতেই শৈলকুপা থানায় এ বিষয়ে একটি মামলা করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন সহকারী পুলিশ কমিশনার (এএসপি) আমির খসরু, প্রথম আলোর ক্রীড়া বিভাগের জ্যেষ্ঠ প্রতিবেদক বদিউজ্জামান মিলন, ব্যবসায়ী রোকনুজ্জামান ও সিরাজুল ইসলাম। তাঁরা সবাই শৈলকুপা পাইলট উচ্চবিদ্যালয়ের ১৯৯৪ সালের এসএসসির ছাত্র।
শৈলকুপা থানার উপপরিদর্শক (এসআই) আশিকুর রহমান জানান, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।