শৈলকুপায় সন্ত্রাসী হামলায় বিএনপির দরিদ্রভোজ পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সন্ত্রাসীদের হামলায় পণ্ড হয়ে গেছে বিএনপির দরিদ্রভোজ। হামলায় দুই বাবুর্চি আহত হন। গতকাল রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গাড়াগঞ্জে এ হামলার ঘটনা ঘটে। শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান জানান, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে উমেদপুর ইউনিয়নসহ চারটি ইউনিয়নের নেতা-কর্মীরা গাড়াগঞ্জ বাজারে মিলাদ মাহফিল শেষে দরিদ্রভোজের আয়োজন করে। শতাধিক নেতা-কর্মী এ সময় রান্নার কাজ করছিলেন। প্রায় পাঁচ হাজার লোকের জন্য রান্না চলাকালে হামলা চালায় একদল সন্ত্রাসী। হামলার সময় চুলার ওপর খিচুড়িসহ অন্যান্য খাবার চারদিকে ফেলে দেওয়া হয়। রান্নার বাবুর্চিসহ দলীয় কর্মীরা পালিয়ে যান। এ সময় মধু ও মন্টু নামে দুই বাবুর্চি আহত হন।