শৈশব, আহা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রামের একদল দুরন্ত শিশু-কিশোর। বেড়ে উঠছে নানা দুরন্তপনায়। বৃষ্টি তাদের সেই দুরন্তপনাকে যেন আরও উসকে দিয়েছে। ঘরে মন টেকে না। বৃষ্টি-কাদা উপেক্ষা করে তাই প্রকৃতির খোলা প্রান্তরে নিজেদের নিয়ে মেতে উঠেছে তারা। কখনো মোরগ লড়াই খেলে, কখনো পানিতে ঝাঁপাঝাঁপি করে সে কী আনন্দ তাদের!
বগুড়ার ধুনট উপজেলার একটি গ্রাম পাকুড়িহাটা। গ্রামের এক পাশ দিয়ে বয়ে গেছে পাকুড়িহাটা দহ। সেখান শিশুদের সুন্দর শৈশবের আনন্দময় মুহূর্তের ছবিগুলো ক্যামেরাবন্দী করেছেন সোয়েল রানা।

বৃষ্টি-কাদা উপেক্ষা করে মোরগ লড়াই।

পানিতে নামবি না? দাঁড়া, দেখাচ্ছি মজা। এরপর হ্যাঁচকা টানে পানিতে।

পানিতে ঝাঁপাঝাঁপি।

একজনকে চ্যাং দোলা করে নদীর পানিতে ফেলছে অন্যরা।

সবাই মিল দে পানিতে ঝাঁপ!